ঐতিহাসিক টেস্ট জয়ের পর সাকিবের ব্যাপারে আসিফ মাহমুদের ফেসবুক পোস্টে তুমুল আলোচনার ঝড়!

 

বাংলাদেশের সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে যেমন পরিবর্তন দেখা গেছে, তেমনই ক্রিকেটেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। 


সরকার পতনের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ, যা অনেকেই "দ্বিতীয় বাংলাদেশের জয়" হিসেবে দেখছেন। এই জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। 


একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, "যদি খেলোয়াড়দের যথাযথ সুযোগ দেওয়া হয় এবং তারা মানসিকভাবে চাপহীন থাকে, তবে আমাদের সফলতা আসবেই।" তিনি আরও বলেন, দেশের সামগ্রিক পরিবর্তনের ধারা ক্রিকেটেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। খেলোয়াড়দের শারীরিক ভাষায় পরিবর্তন এসেছে, এবং এটাই তাদের সাফল্যের অন্যতম কারণ। 


তিনি বাংলাদেশের ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করে বলেন, "পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে, কিন্তু এক ড্রয়ের বাইরে কোনো জয় পায়নি। এবার ১৪তম ম্যাচে এসে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।"


সাকিব আল হাসান সম্পর্কে তিনি বলেন, "সাকিব বিশ্বসেরা ক্রিকেটার, যদিও তিনি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি আশা করি তিনি এই সময় কাটিয়ে উঠবেন এবং ক্রিকেটের সাথে থাকবেন। আমরা খেলা ভালোবাসি, তাই খেলার সাথে রাজনীতি মেশানো উচিত নয়।"


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এই জয় উৎসর্গ করার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।

Post a Comment

Previous Post Next Post