বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টেও খেলার ব্যাপারে সাকিবকে আশ্বস্ত করা হয়েছে। বিসিবি থেকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাকিব ইস্যুতে কথা হয়েছে। বিশেষজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হয়েছিলেন মামলা সম্পর্কে জানতে। সব জায়গা থেকেই বলা হয়েছে, সাকিব খেলা চালিয়ে যেতে পারবে আদালত নিষেধাজ্ঞা না দিলে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে সাকিবকে চলে যেতে হবে যুক্তরাষ্ট্রে। বিদেশে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে ভারতে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ততদিনে হয়তো বিসিবি মামলার বিষয়ে একটা গতি করতে পারবে।

Post a Comment