র‍্যাঙ্কিংয়ে একা লড়ছেন তাইজুল, ধ'স নামল শান্ত-মুশফিকদের অবস্থানে!

 

র‍্যাঙ্কিংয়ে এগোলেন তাইজুল, শান্ত-মুশফিকদের অবনতি


আইসিসির হালনাগাদ করা টেস্ট র‍্যাঙ্কিংয়ে হতাশাজনক চিত্র বাংলাদেশের জন্য। ব্যাটারদের তালিকায় সবাই পিছিয়ে পড়েছেন, শুধুমাত্র বোলারদের মধ্যে এগিয়েছেন তাইজুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ব্যাট হাতে ব্যর্থতার খেসারত দিতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের।


গল টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে উন্নতি করেছিলেন শান্ত-মুশফিকরা। তবে কলম্বো টেস্টে ভালো করতে পারেননি। ফলে নাজমুল হোসেন শান্ত পাঁচ ধাপ পিছিয়ে এখন ৩৪তম স্থানে। মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ২৯তম, লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪১তম, মুমিনুল হক দুই ধাপ পিছিয়ে ৫২তম এবং মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে এখন ৫৫তম স্থানে রয়েছেন।


তবে বোলারদের তালিকায় বাংলাদেশের একমাত্র আশার আলো তাইজুল ইসলাম। কলম্বো টেস্টে পাঁচ উইকেট নেওয়ায় তিনি দুই ধাপ এগিয়ে এখন ১৬তম অবস্থানে। অন্যদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে ২৫তম স্থানে নেমে গেছেন। নাইম হাসান রয়েছেন আগের মতোই ৪৩তম স্থানে।


অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নবাগত লহুয়ান-দ্রে প্রিটোরিয়াসের ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রতিফলিত হয়েছে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে। একই সঙ্গে ব্যাটার ও বোলার র‍্যাঙ্কিংয়ে আরও অনেক তারকা ক্রিকেটার জায়গা করে নিয়েছেন বা উন্নতি করেছেন।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে প্রথম টেস্টে হেডের ৫৯ ও ৬১ রানের ইনিংসে তিন ধাপ এগিয়ে এখন ১০ম স্থানে। অপরদিকে, নিসাঙ্কা কলম্বো টেস্টে ১৫৯ রান করে ১৪ ধাপ এগিয়ে এখন ১৭তম। অভিষেক ম্যাচেই প্রিটোরিয়াসের ১৫৩ রানে ৬৮তম স্থানে র‍্যাঙ্কিংয়ে প্রবেশ।



দক্ষিণ আফ্রিকার ভিয়ান মুল্ডার (৫৬তম) ও করবিন বশ (৫৯তম) বড় লাফ দিয়েছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (৩০তম), দিনেশ চান্দিমাল (১৩তম) এবং অস্ট্রেলিয়ার বেন ওয়েবস্টার (৫২তম) উন্নতি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল ও রস্টন চেজ ফিরেছেন যথাক্রমে ৮০ ও ৮৫তম স্থানে।



ব্রিজটাউনে সাত উইকেট নিয়ে জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় চতুর্থ। শীর্ষে রয়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার মুল্ডার সাত ধাপ এগিয়ে ১৫তম এবং বোশ ৪২ ধাপ এগিয়ে ১৯তম স্থানে।

Post a Comment

Previous Post Next Post