মাত্র ১৭ বছর বয়সেই হ্যাটট্রিকসহ ৫ উইকেট! বিশ্ব রেকর্ড গড়লেন ফারহান আহমেদ!

 

বয়স মাত্র ১৭। এই অল্প বয়সেই বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার ফারহান আহমেদ। বল হাতে একের পর এক কীর্তি গড়ছেন তিনি। 


বিশেষ করে ল্যাঙ্কাশায়ারকে দেখলেই যেন জ্বলে উঠছেন এই ইংলিশ অফ স্পিনার। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিলেন ফারহান। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।


প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি, ফারহানের স্পিনে রীতিমতো দিশেহারা ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা। 


শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার। এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার। করেছেন হ্যাটট্রিকও।


ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন ফারহান।


তাতে ১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। টার্গেট তাড়ায় ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নটিংহ্যামশায়ার।


গত মৌসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। প্রথম আসরে ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট শিকারের নজির গড়েন। 

Post a Comment

Previous Post Next Post